শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল

মুক্তি পাচ্ছে ডিপজল-মৌয়ের সিনেমা

দেশের ২০টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৯ জুন) মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা।

এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।
নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে। সন্দেহ থাকে। পরিবারের ভেতর যত ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে তা এই সিনেমায় উঠে আসবে।

‘যেমন জামাই তেমন বউ’ প্রসঙ্গে মৌ খান বলেন, প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছি। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন।

‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরো অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরো অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: