শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

ঈদ বহরে যুক্ত হলো পরীমণির সিনে‘মা’!

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে চলছে জমজমাট রিঅ্যাকশন-রিভিউ। চারপাশ থেকে মিলছে হাউজফুল ধ্বনি। বলা হচ্ছে, বাংলা সিনেমার সুদিন ফিরলো বলে। যদিও হল সংকটের কারণে নির্মাতা-প্রযোজকদের মধ্যে রয়েছে হতাশাও। কারণ, দর্শক চাহিদা থাকলেও হল সংকটের কারণে সামাল দিতে কষ্ট হচ্ছে। টিকিট চলে যাচ্ছে কালোবাজারিতে, ডাউন হচ্ছে মাল্টিপ্লেক্সের টিকিট সার্ভার।

এমনই এক জমাটি পরিস্থিতিতে ঈদের সিনেমার বহরে যুক্ত হচ্ছে পরীমণি অভিনীত অরণ্য আনোয়ারের আলোচিত সিনেমা ‘মা’। নির্মাতা জানান, ৫ জুলাই থেকে ফের ছবিটি পর্দায় উঠছে। ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন চলবে দুটি করে শো। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে (দোয়েল চত্বর সংলগ্ন) ছবিটি প্রদর্শিত হবে রোজ বিকাল সাড়ে ৫টায় একটি, অন্যটি রাত ৮টায়।

বাংলাদেশ শিশু একাডেমি সূত্রে জানা গেছে, ছবিটির টিকিট মূল ২০০ ও ২৫০ টাকা। টিকিট পাওয়া যাবে সরাসরি একাডেমির কাউন্টারে এবং আগাম সংগ্রহ করা যাবে অনলাইনে।

সিনেমার একটি দৃশ্যে পরীমণি

সিনেমার একটি দৃশ্যে পরীমণি

নির্মাতা জানান, এভাবে পর্যায়ক্রমে ‘মা’ সিনেমাটি নিয়ে দেশের প্রায় সবগুলো জেলায় যেতে চান। সঙ্গে রয়েছে বিশ্বভ্রমণের পরিকল্পনাও। যার শুরুটা আগেই হয়েছে গত মে মাসে ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের সুবাদে। সেখানে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের মাধ্যমে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ২০ মে। এরপর ছবিটি মুক্তি প্রক্রিয়া চলছে যুক্তরাষ্ট্র-কানাডা হয়ে মধ্যপ্রাচ্যে।

‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।নির্মাতা অরণ্য আনোয়ার ও অভিনেত্রী পরীমণি

নির্মাতা অরণ্য আনোয়ার ও অভিনেত্রী পরীমণি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: