শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

‘আমরা ঝগড়া করি, কিন্তু সমাধান করে থেকে যাই’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফির সম্পর্কের খবর নতুন নয় ভক্তদের জন্য। এই দুই তারকা প্রেম করছেন বহুদিন ধরে, শোবিজ পাড়ায় সে খবর সকলেরই জানা।

যদিও আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলেননি এই জুটি, তবে বিষয়টি অস্বীকারও করেননি।

তাদের সম্পর্কের রসায়ন দেখে অনেকেরই ধারণা, গোপনে বিয়েও করেছে এই জুটি। যদিও এসব গুঞ্জনে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী ও নির্মাতা।

তবে সম্প্রতি তমা মির্জার এক ফেসবুক স্টোরিতে নির্মাতার সঙ্গে তার ছবি ও ক্যাপশনে সম্পর্কের গুঞ্জন যেন আরও জোরালো করল। রায়হান রাফির সঙ্গে একটি ছবি প্রকাশ করে কতগুলো ভালোবাসার ইমোজি ব্যবহার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা ঝগড়া করি, কিন্তু সমাধান করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা থেকে যাই।’

নায়িকার এই স্টোরিতে নির্মাতার সঙ্গে সম্পর্কের খবরের সত্যতাই যেন আবারও নিশ্চিত করল। যদিও এর আগে দু’জনে জানিয়েছিলেন, সম্পর্ক বা বিয়ের খবর ঈদের পর জানাবেন তারা। ভক্তরাও তখন থেকেই অপেক্ষা করছেন, আনুষ্ঠানিকভাবে কবে নিজেদের সম্পর্কের বিষয়ে জানাতে চলেছেন এই জুটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: