শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নেপথ্যে কী?

১২ লাখ টাকা নিয়ে পূজার উদ্বোধনে আসেননি জারিন খান। আর্থিক প্রতারণার এমন অভিযোগের মুখে পড়েছেন সালমান খানের এ নায়িকা। সম্প্রতি সেই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল আদালত। অবশেষে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থেকে অব্যাহতি পেলেন বলিউডের এ অভিনেত্রী।

জানা যায়, ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিশ।

পরে জারিন খানের অবস্থানকে সমর্থন করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন কলকাতা হাইকোর্ট।

জানা গেছে, জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে নারকেলডাঙা থানার পুলিশ। শুধু জারিনই নন, এ অভিনেত্রীর সাবেক ম্যানেজারের বিরুদ্ধেও জারি হয়েছিল গ্রেপ্তাতারি পরোয়ানা।

সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। কিন্তু কথা রাখেননি এ নায়িকা। যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন তিনি।এখানেই শেষ নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকিও দেন, তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব! এই ঘটনার পরেই মুম্বাইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই সংস্থাটি। এরপরই ওই সংস্থা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় নারকেলডাঙা থানায়। পরে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হওয়ার পরই আদালত জারিন ও তার ম‌্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে সেই পরোয়ানা বাতিল করল কলকাতা হাইকোর্টবলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে রূপালি পর্দায় পা রাখেন জারিন খান। যুবরাজ ছবিতে একসঙ্গে অভিনয় করেন জারিন-সালমান। এরপর বীরেও একসঙ্গে কাজ করেন তারা। পাশাপাশি রেডি ছবিতে ক্যারেক্টার ঢিলা গানে একসঙ্গে ঝড় তুলেছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: