শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম
একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

প্রথমবার বিগ-বি’র সঙ্গে টাইগার, আরব সাগরের তীরে ঝড়!

বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের দীর্ঘ অপেক্ষার ছবি ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’। এ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

এদিকে ছবি আগে গতকাল মুম্বাইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সি সিনেমা হলে ছিল বিশেষ এক অনুষ্ঠান। শেখানে উপস্থিত হন এই অভিনেতা।

অনুষ্ঠানে টাইগার শ্রফ জানান, তাকে প্রায়ই বিভিন্ন অ্যাকশন ছবিতে দেখা যায়। সব ছবিতে তিনি অ্যাকশনের আলাদা আলাদা স্তর উন্মোচন করছেন। আগামীতে এটা চালু রাখবেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি এর আগে স্ক্রিন শেয়ার করার পাননি। তবে এই ছবির মাধ্যমে তার ইচ্ছা পূরণ হয়েছে।

কৃতি শ্যানন জাতীয় পুরস্কার পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে টাইগার বলেন, ২০১৪ সালে হিরোপান্তি ছবিটি করার সময়ে যে বাচ্চা প্রকৃতির কৃতিকে দেখেছিলাম, এখনও তিনি একই আছেন।

এদিকে সেদিন ছবির একটি গানও মুক্তি পায়। যা আগে কোথাও মুক্তি পায়নি। ফ্যানেদের জন্য এই গান অভিনেতা উপহার হিসাবে দিয়েছেন। এসময় মার্শাল আর্ট শেখে এমন পাঁচ খুদে ফ্যানদের হাতে মেডেল ও ছবির মার্চেনডাইজ টি-শার্ট উপহার হিসাবে তুলে দিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: