সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফজিলাতুননেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে-তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধুর পাশে থেকে শুধু তাঁকে সাহস, অনুপ্রেরণা আর শক্তি যোগাননি তিনি তাঁর সমস্ত মন প্রাণ ও হৃদয় দিয়ে এ দেশের মানুষের সেবা করে গেছেন। এ মহিয়সী রমণীকে শুধু স্মরণ নয় তাঁকে অনুসরণও করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝে এসব ত্যাগ ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে।

আজ বিকেলে প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুরস্থ নিজ বাড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব’র ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ২০টি হুইল চেয়ার, ১০টি সেলাই মেশিন এবং ৫৬টি নলকূপ বিতরণ কালে এ কথা বলেন।

তিনি করোনাকাল ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি তাঁদের এ সহযোগিতা অসহায় মানুষকে এ বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা ও শক্তি যোগাবে।

এ সময় সরিষাবাড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শিশুয়া ব্রিজ ও এ্যাপ্রোচ সড়ক উন্নয়নের কাজ পরিদর্শন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: