বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিএনপিতে খালেদাকে অবসরে ও জাইমাকে নেতৃত্বে আনার পরামর্শ

নিউজ ডেস্ক : বেগম জিয়াকে উপদেষ্টা রেখে নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে জাইমাকে গড়ে তুলতে এখন থেকেই কাজ করার পরামর্শ তাদের।

এদিকে, দলের নেতারাও মনে করেন তরুণ নেতৃত্ব আসলে সুদিন ফিরবে বিএনপিতে। এজন্য বর্তমান প্রেক্ষাপটে দলের কাউন্সিল জরুরি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একদিকে যেমন সাজাপ্রাপ্ত আসামি তার ওপর বয়সের ভারে অসুস্থ। বিকল্প নেতৃত্বে যিনি আছেন তারেক রহমান। তিনিও আইনের চোখে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বিএনপির নেতৃত্ব তারেকের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকে নিয়েও গুঞ্জন উঠেছে।

তবে এবারে আলোচনায় একবারেই নতুন মুখ বেগম জিয়ার সদ্য ওকালতি পাস করা নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বেগম জিয়ার পরামর্শে দলের নেতৃত্বে আসুক জাইমা রহমান এমনটাই মত বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেগম জিয়ার শরীর এখনও ভালো আছে। তিনি যদি এখনও তার নাতনী জাইমাকে প্রমোট করেন তার উপদেষ্টা হিসেবে তাহলে জাইমা ভালোভাবে বিএনপিকে নেতৃত্ব দিতে পারবে। তারেক অবসরপ্রাপ্ত। এখন তরুণ কারো আসা দরকার। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হতে পারে তারেকের মেয়ে। তাহলেই নতুন গতি আসবে। এদিকে লক্ষ্য রাখলে নতুন গতি আসবে। আর এতেই পরিবর্তনের সম্ভাবনা আছে।’

জোবায়দা-জাইমা যেই হোক, তরুণ নেতৃত্ব গ্রহণ করতে কর্মীরা প্রস্তুত বলে মত বিএনপি নেতাদের।

বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জোবাইদা খুব জনপ্রিয়। আর জাইমা ব্যারিস্টারি পাস করেছেন। এটা বিএনপির জন্য ভালো যদি তারা রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতিতে সুবাতাস বইবে। নেতাকর্মীরা উদ্দীপ্ত হবেন।’

করোনা পরিস্থিতি কাটিয়ে শিগগিরই রাজনীতির মাঠে কার্যকর ভূমিকা রাখতে বিএনপিকে সাংগঠনিকভাবে প্রস্ততি নেয়ারও পরামর্শ তাদের।

সৌজন্যে : সময় টিভি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: