রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

স্মার্টফোনে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করবেন যেভাবে

চলতি বছরে ‘সার্কেল টু সার্চ’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন সুবিধা যুক্ত করে গুগল। ফোনের যেকোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা, স্ক্রিবলিং বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। ফলে ফোনে কোনো লেখা পড়া বা ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা সহজেই সে বিষয়ে খুব সহজেই বিস্তারিত তথ্য জানতে পারেন। তাহলে চলুন সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহারের কৌশল দেখে নেওয়া যাক:

১. সার্কেল টু সার্চ সুবিধা চালুর জন্য প্রথমেই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ইনস্টল করতে হবে।

২. এরপর ফোনের নিচের মাঝখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে পর্দার ওপর গুগল শিরোনামে একটি অস্বচ্ছ পপআপ দেখা যাবে।

৩. এবার ব্যবহারকারীরা যেকোনো লেখা বা ভিডিওর নির্দিষ্ট অংশ সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলেই পপআপে সে বিষয়ে গুগলের প্রাসঙ্গিক ফলাফল দেখা যাবে। এ সুবিধাটি ফোনের হোমস্ক্রিন, ব্রাউজার বা যেকোনো অ্যাপ ব্যবহারের সময় ব্যবহার করা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: