শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

‘এত বড় আন্দোলনের পরও দেশের অনেক মানুষের চরিত্র বদলায়নি’

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান বলেছেন, ‘এত বড় আন্দোলনের পরও দেশের অনেক মানুষের চরিত্র আজও বদলায়নি। আজ যারা বিপদে আছেন, তাদের অবস্থা দেখেও অন্যদের শিক্ষা নেওয়া উচিত।’

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির সোবহানবাগের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সবুর খান বলেন, সমাজের সংস্কার অত্যাবশ্যক। মানুষ ও মানবতাকে মূল্যায়ন করতে হবে। মর্যাদার দিক দিয়ে ছোট-বড় জাতপাত বিবেচ্য হওয়া উচিত নয়। বিবেচনা করতে হবে তার অবদান বা কাজকে, তার চরিত্রকে।

এসময় তিনি সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি সদয় হওয়া এবং তাদের দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জআমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনয়িার মো. ফজলুল হক।

সভাপতির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবায় সরকার এবং সমাজকে এগিয়ে আসতে হবে। যাতায়াত বা চলাফেরার জন্য প্রবীণদের বিশেষ সুবিধা থাকা উচিত। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রবীণদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন ডিভাইস সরবরাহ বা প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করা দরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: