শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর

গুরুতর অসুস্থ প্রবীণ শিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে

বাংলাদেশের প্রবীণ শিল্পী মুস্তাফা মনোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য কিছুদিন আগে স্যার ভারতের দিল্লি গিয়েছিলেন।

তিনি বলেন, দেশে ফিরে সুস্থ ছিলেন। গত বুধবার বিকেলে বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যারের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করেন।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিশুতোষ অনুষ্ঠানের প্রধান শিল্পী হিসেবে বিশেষভাবে পরিচিত।

বাংলাদেশের চিত্রকলায় তার অবদান ছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: