শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর

নতুন সেন্সর বোর্ডের সদস্য হলেন যারা

পুনর্গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের নাম। নতুন এই কমিটিতে রয়েছে অনেক নতুন মুখ।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল।

নতুন এই কমিটিতে সদস্য হিসেবে আছেন- নির্মাতা জাকির হোসেন রাজু, আশফাক নিপুণ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, পরিচালক সমিতির সভাপতি, তাসমিয়া আফরিন মৌ (পরিচালক), লেখক নাজিম উদ্দিন, রফিকুল আনোয়ার রাসেল (পরিচালক-প্রযোজক)।

কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন- এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: