মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জয়যাত্রা টেলিভিশনের আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক উত্তাল মাহমুদের উপর অতর্কিত হামলা ও মারপির করে গুরুতর আহত করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নওগাঁ জেলার সর্বস্ত্ররের সাংবাদিকদের ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধন আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগরের সভাপতিত্বে জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসির জেলা প্রতিনিধি এ,কে সাজু, জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি ফারমান আলীসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তরা সাংবাদিক নির্যাতন বন্ধ সহ অবিলম্বে উত্তাল মাহমুদের উপর অতর্কিত হামলা ও মারপিরটের ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এ বিষয়ে আত্রাই থানার ওসি মোঃ মোসলেম উদ্দিন এর সঙ্গে কথা বললে তিনি জানান, এ ঘটনায় থানা মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ আব্দুল খালেক বিশার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি। উল্লেখ্য আত্রাই উপজেলার বান্দাইখাড়া দারগা পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তলনের খবর পেয়ে পেশাগত দ্বায়ীত্ব পালনে গিয়ে উত্তাল মাহমুদ ভমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল খালেক বিশা ও তার বাহিনী কর্তৃক অতর্কিত হামলা ও মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: