শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর

শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় তৈয়বা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের পূর্ব মাদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বা ওই গ্রামের মহসীন আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিশু তৈয়বা বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিল। এসময় বাড়ির সামনের রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: এহতেশাম শহীদ বলেন, ‘শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: