মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম
দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

গৃহবধূর ফোনে অশ্লীল ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব, অতপর…

নেত্রকোনার মদনে এক গৃহবধূর ফোনে অশ্লীল ভিডিও পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া ও উত্যক্ত করার ঘটনায় করা মামলায় ইমামুল হাসান চৌধুরী তন্ময় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় বুধবার রাতে মদন পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামুল হক চৌধুরী তন্ময় মদন পৌরসভার আশকিপাড়া এলাকার মামুন ইয়ার চৌধুরী বকুলের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ মদন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বখাটে তন্ময় দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারে অশালীন ভিডিও পাঠায়। এমনকি নিজের উলঙ্গ ছবি ও ভিডিও বারবার পাঠিয়ে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। এ ঘটনার বিচার চেয়ে গৃহবধূর স্বামী নেত্রকোনা আদালাতে

মামলার আবেদন করে। আদালতের নির্দেশে বুধবার রাতে বখাটে তন্ময়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি আইনে মদন থানায় মামলা করা হয়। রাতেই অভিযান চালিয়ে আসামি তন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম. মাহমুদুল হক জানান,‘পর্ণোগ্রাফি মামলায় তন্ময় নামের এক আসামি গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: