শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ঝিনাইদহের শৈলকুপার দুধসর গ্রামে নিখোজের ৩ দিন পর আইরিন আক্তার তিথি (২১) নামের এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত আইরিন ওই গ্রামের আশরাফ হোসেন এর মেয়ে এবং আসাননগর এবিসিডি দাখিল মাদরাসা থেকে এসএসসি পরীক্ষা দিবে।
শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোনে কথা বলে ঘর থেকে বের হয় আইরিন আক্তার তিথি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে বিকেলে বাড়ির পাশের একটি বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর মৃতদেহটি পুলিশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহের গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে হত্যা করা হয়েছে। মুখ বিকৃত হয়ে গেছে। ঘটনার সাথে কারা জড়িত তা বলতে পারেনি পুলিশ।