শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম
গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ

নবজাতককে নিয়ে নতুন বার্তা দিলেন দীপিকা

সন্তান হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন দীপিকা-রণবীর। এতে করে অনুরাগীরা করছেন হাঁসফাঁস।

নবজাতককে নিয়ে প্রিয় তারকা দম্পতি কেমন আছেন তা জানতে মুখিয়ে আছেন তারা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়েকে নিয়ে নতুন এক বার্তা দিয়ে তাদের অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে দীপিকা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘যদি পূর্ণবয়স্ক মানুষ নবজাতকের মতো খাবার খেত’।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী সোফায় এলিয়ে ঘুমোচ্ছেন। হঠাৎই তার ঘুম ভাঙছে এবং তিনি হাঁ করে দৌড়চ্ছেন। খাবারের সন্ধানে। হাঁ করে রান্নাঘরে যাচ্ছেন, সেখানে খাবার তৈরি করছেন হাঁ করেই। তার পর টেবিলে বসে সামনে খাবারের থালা সাজিয়েও হাঁ করে রয়েছেন। ঠিক মতো তা মুখে তুলতে পারছেন না। অবশেষে যেই এক টুকরো খাবার মুখে দিয়েছেন অমনি ঢলে পড়ছেন ঘুমে। ঠিক যে ভাবে নবজাতক সব কিছু মুখে পুরে ফেলতে চায়, তেমনই।

তবে এমন ভিডিওর মাধ্যমে কী বার্তা দিলেন অভিনেত্রী তা নিয়ে ভাবছেন নেটিজেনরা। দীপিকা মূলত বোঝাতে চেয়েছেন তাদের কন্যা সুস্থ আছেন। কেননা নবজাতকের সুস্থতার লক্ষণ এটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: