শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ঝিনাইদহের সাধুহাটি মোড়ে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে একটি মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালকসহ ৪ ব্যক্তি। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও ফারুক মাতুব্বর নামের দুইজন নিহত হয় এবং আহত হয় একজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি ফরিদপুরের সালতা উপজেলার বিভিন্ন গ্রামে।