শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি

জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য শত শত

শিক্ষকের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবু হাসান, মহিলা বিষয়ক

সম্পাদিকা আমেনা খাতুন, শিক্ষক নেতা মুস্তাহিদ রহমান ও শহিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানসহ সমিতির নেতৃবৃন্দ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: