শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম
গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ

বেনাপোলে ১৯পিস স্বর্নেরবার সহ আটক ১

জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণেরবার সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। আটক মো. মাহফুজ মোল্ল্যা (২৬) নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেও সর্বমোট সিজার মূল্য ৪,৬১,৬২,৪১০/- (চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশত দশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ১৯ পিস স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: