শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম
সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

হঠাৎ কেঁদে ফেললেন প্রিয়াঙ্কা

বলিউড-হলিউডের সমান জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের শুরুটা বলিউডে হলেও এখন হলিউডেই থিতু হয়েছেন দেশি গার্ল। যদিও সাফল্যের পথচলাটা মসৃণ ছিল না তার জন্য।

যেই মেয়ে একটা সময় নিজের গায়ের রঙের জন্য কষ্ট পেতেন, কটু কথা শুনতেন বন্ধুদের কাছ থেকে- তিনিই বাজিমাত করেছেন সিনে দুনিয়ায়।

বিদেশে পড়ার সুবাদে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন পরিবার থেকে দূরে ছিলেন। সেই সময়টা মোটেও সুখকর ছিল না তার জন্য। বন্ধুদের কাছে মাঝেমধ্যেই ট্রোলের শিকার হতেন। শুনতে হতো নানা কুমন্তব্য।

নিজের গায়ের রঙ নিয়ে মনে মনে ক্ষোভও হতো প্রিয়াঙ্কার। কেঁদে ফেলতেন কটু মন্তব্যে। যে কারণে ফিরে এসেছিলেন ভারতে। যদিও থেমে থাকেননি, আবারও আবেদন পত্র পাঠাতে থাকেন দেশের বাইরে চলে যাওয়ার উদ্দেশে।

সেই সময়ই একটি প্রয়োজনে কয়েকটি পাসপোর্ট সাইজ ছবি তুলতে হয় তাকে। যিনি ছবি তুলতে এসেছিলেন, তার কাছে প্রিয়াঙ্কার গঠন বেশ ভাল লেগেছিল। তাই ফরমাল ছবির বাইরেও নায়িকার বিভিন্ন পোজে কয়েকটি ছবি তুলে রাখেন।

এরপর অভিনেত্রীর মা অজান্তেই মেয়ের ছবিগুলো ফেমিনাতে পাঠিয়ে দেন। ব্যস, রাতারাতি ভাগ্য পাল্টে যায় প্রিয়াঙ্কার।

এক সাক্ষাৎকারে সেই ঘটনা উল্লেখ করে অনুপম খেরকে এই অভিনেত্রী বলেন, ‘ভাগ্যিস সেই বন্ধুরা আমার পেছনে লেগেছিল।’

সে কারণেই তার ভারতে ফিরে আসা, অন্যত্র আবেদন করা। তাই প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বাস করেন, যা হয় তার পেছনে নিশ্চয়ই কোনও না কোনও ভালো কারণ থাকে। যা সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে সত্যি প্রমাণিত হয়।

সেই প্রিয়াঙ্কা এখন সংসার পেতেছেন বিদেশের বুকেই। নিক জোনাসকে বিয়ে করে তিনি দিব্যি সংসার করে যাচ্ছেন মার্কিন মুলুকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: