শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ

সিনেমাজগতে রাফি ও আজিজের যত অপকর্ম (ভিডিও)

সিনেমা পাড়ায় একটা কথার প্রচলন আছে, পরিচালক হিসাবে রায়হান রাফি যতটা ভালো মানুষ হিসাবে ততটা খারাপ। পোড়ামন, দহন, পরান,তুফানের মতো সুপারহিট সিনেমা উপহার দিলেও এই পরিচালকের বিরুদ্ধে কাজ করিয়ে অর্থ না দেওয়াসহ একাধিক নারী কেলেঙ্কারি অভিযোগ আছে।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শাসনামলে দলটির বিভিন্ন এজেন্ডা ও বাস্তাবায়ন করেছেন এই রায়হান রাফি। ভোটের আগে সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিরোধীদলের ইমেজ সঙ্কটে ফেলতে প্রোপাগান্ডা স্বরুপ নির্মাণ করেছেন দহন ঠিক তেমনি বিরোধী দলের ওপর সহিংসতার দায় চাপাতে নির্মাণ করা হয়েছিল খাচার ভেতর অচিন পাখি নামের দুইটি সিনেমা। যার প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও চরকি।

২০২১ সালে খাঁচার ভেতর অচিন পাখি ওয়েবে সিনেমা নির্মাণ করেন রায়হান রাফি। এতে তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে ইঙ্গিত করে সিনেমাটি বানান। সিনেমাটিতে দেখা গেছে তখনকার সরকারদলকে ক্ষমতা থেকে নামাতে বিরোধীদল সরকার প্রধানকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়। তবে, সিনেমার ডায়লগ ডেলিভারি ও ক্যারেক্টার দেখে আর বাকি রাখেনা এটি বাংলাদেশের কোন বিরোধীদলকে ইঙ্গিত করছে। সিনেমাটিতে অভিনয় করেন ফজলুর রহমান বাবু, তমা মির্জা, মাসুম বাশারসহ অনেকে।

এখানেই শেষ নয়, এর আগে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের আগের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফির পরিচালনায় ৩০ নভেম্বর, ১৮ সালে দহন সিনেমাটি মুক্তি পায়। মূলত এই সিনেমাটিতে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস করছে এমন অভিযোগ ফুটিয়ে তোলার চেষ্টা করেন রায়হান রাফি। এমনকি তখনকার সময়ে আওয়ামী লীগ সরকারের প্রচারণার অংশ হিসেবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ১২টি চ্যানেলে ‘দহন’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও করেন। দহনে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

রায়হান রাফির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও কম নয় । অভিযোগ করেছেন সায়মা স্মৃতি নামে উঠতি মডেল ও অভিনেত্রী। তিনি বলেন একজন নির্মাতার অপেশাদার,বাজে আচরণ হিনমন্য মনমানসিকতার হতে পারে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।

একই নির্মাতা নিয়ে অভিযোগ করেছিলেন নায়িকা দীঘিও।ফেসবুক পোস্টে দীঘি একজন নির্মাতাকে উদ্দেশ্য করে লেখেন তাকে সিনেমায় অভিনয় আশ্বাস দেওয়া হয়েছিল।পরে আর কোনো সিনেমায় দীঘিকে নেননি তিনি।

বর্তমানে মিডিয়া পাড়ায় রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের ভাঙন ঘটেছে।সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে এ খবর তমা মির্জা স্বীকার করলেও রায়হান রাফি অস্বীকার করেন তাদের প্রেমের কথা। তবে রাফি এখন মজেছেন তানজিন তিশার প্রেমে। এই জন্য রায়হান রাফির সম্প্রতি বঙ্গের ‘ব্ল্যাক মানি ওয়েব সিরিজে তমা মির্জাকে বাদ দিয়ে তানজিন তিশাকে নিয়েছেন রাফি।

দহন সিনেমার প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বিতর্কিত ব্যবসায়ী। ৫ আগস্ট সরকার পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। জনতা ব্যাংকের পাঁচ হাজার কোটি লুটপাট করেছেন আব্দুল আজিজ ও ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান ভাই এম এ কাদের। এরজন্য তার ভাই জেলও খেটেছেন কিছুদিন। ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে তিনি ও তার ভাই এম এ কাদেরসহ ক্রিসেন্ট গ্রুপ সংশ্লিষ্টদের পাশাপাশি ১৩ জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

অভিযোগে আছে, ক্রিসেন্ট গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের রপ্তানি বিলের বিপরীতে জনতা ব্যাংক থেকে নেওয়া অর্থের মধ্যে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা দেশে ফেরত আসেনি। তবে, এ নিয়ে কিছু বলতে চাননা তিনি।

তার এত ঋণখেলাপি থাকার পরও তাকে ধরতে পারেনি গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাহলে কি স্বৈরাচার সরকারের পক্ষ নেওয়ায় তিনি বেঁচে গেলেন জেলে যাওয়া থেকে।

নায়িকা মাহিয়া মাহিকে ফ্ল্যাট ও গাড়ির উপহার দেওয়ার কথা নিজেই স্বীকার করেছিলেন আব্দুল আজিজ। এছাড়া নায়িকাদের দামি দামি গাড়ি ও বাড়ি দিয়ে খুশিও রাখতেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: