বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

মিশরে‌ বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো দারুল আজহার

বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কায়রোয় বাংলাদেশিদের শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আজহার।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কায়রোর আব্বাসিয়ার তাত্ববিক টাওয়ারের (বুরজ তাত্ববিক) কনফারেন্স রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইমুম আল-মাহদী ও ওয়ালি উল্লাহ আজহারী। পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্নাতক, স্নাতকোত্তর ও এমফিলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সমাবর্তন সম্মননা ও বিভিন্ন স্তরের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এরপর শুরু হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা।

বন্দর নগরী আলেক্সান্ডারিয়াসহ কায়রোর কয়েকজন প্রবাসীর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দারুল আজহারের পরিচালক হাবিবুল বাশার আজহারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিশরের বিখ্যাত আলেম বিশিষ্ট দায়ি ড. উসরী জাবের আজহারী। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিয়োলজি বিভাগের ডিন ড. আব্দুল ফাত্তাহ আওয়ারী বিশেষ অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের প্রধান শিশির কুমার সরকার ও ২য় সচিব আতাউল হক।

সভাপতির বক্তব্যে হাবিবুল বাশার আজহারী অতিথিদের স্বাগত জানিয়ে দারুল আজহারের কর্ম পরিকল্পনা তুলে ধরে বলেন, মিশরে দারুল আজহার বাংলাদেশ শিক্ষার্থীদের প্রয়োজন সামনে রেখে গতানুগতিক ধারার বাইরে থেকে ও বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার প্রয়োজন মিটিয়ে আসছে। এখানে পবিত্র কোরআন, হাদিস, ফিক্বহ, হাতের লেখা ও ইংরেজিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কোর্স রয়েছে।

এতে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সব শেষে আগত অতিথিদের আপ্যায়নে দেশীয় খাবার পরিবেশন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: