শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ছেলের বৌভাতের দিন মারা গেলেন বাবা

নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বউভাতের রান্নার লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্বনাথ খা (৬৫) নামে এক বৃদ্ধ বাবা মারা গেছেন।

(২৮ সেপ্টেম্বর) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বিশ্বনাথ খা উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিলেন বিশ্বনাথ খা। শনিবার ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। কয়েকশ’ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ছিল তার বাড়িতে। সকাল থেকেই রান্নাবান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিশ্বনাথ খা।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কুমাউড়া গ্রামের বাসিন্দা ও বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, কিশোর বয়সেই বিশ্বনাথ খা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে মুসলিম পরিবারে বিয়ে করে দাম্পত্যজীবন গড়ে তোলেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: