বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,মোঃ শরিফ উদ্দিন : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আতাহার আলীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব আজ ৩০ সেপ্টেম্বর ভোরে পৃথক অভিযান চালিয়ে আতহার আলী (৩২) ও রাকিব মিয়া (৩১)কে গ্রেপ্তার করে র‍্যাব।

গেপ্তারকৃত ১২ বছরের সাজাপ্রাপ্ত আতহার আলী (৩২)শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের আব্দুর রহমানের ছেলে ও হাজতী রাকিব মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

র‍্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ০৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন-পূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়। পালিয়ে

যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র‍্যাব-১৪। এরই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর ভোরে শেরপুর সদরের বাজিত-খিলায় অভিযান চালিয়ে মাদক মামলার জেল পলাতক আসামী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর শ্রীবরদী উপজেলার চৈতাজানিতে পৃথক আরেক অভিযানে বারী নির্যাতন মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতাহার আলীকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত আতাহার আলীকে শ্রীবরদী থানায় এবং রাকিব মিয়াকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: