রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

আর অপরিচিত নম্বর থেকে আসবে না হোয়াটসঅ্যাপ মেসেজ!

আট থেকে আশি, এখন প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তারা সকলেই অপরিচিত নম্বর থেকে আসা মেসেজের কারণে সমস্যার সম্মুখীনও হন। অনেকেক্ষেত্রেই এহেন মেসেজ বিভ্রান্তি ছড়ায়। জালিয়াতির ঘটনাও ঘটে বহু। এই সমস্যা এবার সমাধানের পথ। অপরিচিত নম্বর থেকে আর আসবে না হোয়াটসঅ্যাপ। ব্যাপারটা কী?

বর্তমানে প্রায় সকলেই সোশাল মিডিয়ায় সক্রিয়। শুধু বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে নয়, অধিকাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অফিসিয়াল কাজে। সেই সবদিক মাথায় রেখে ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। এবার অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ রুখতে মরিয়া হোয়াটস অ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার এমন এক ফিচারে এসেছে যা অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেবে। ফলে কোনও বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না। কিন্তু কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন?

১. প্রথমে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন।

২. বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান।

৩.এর পর যান সেটিংসে।

৪. বেছে নিন প্রাইভেসি অপশন।

৫.এবার যান ‘অ্যাডভান্সড’ অপশনে।

৬. এবার দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ।’ এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনও হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: