বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুনকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা।

আন্তর্জাতিক বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে ৬ বছর ধরে শিক্ষার্থীদের ওপর নানা অনিয়ম অত্যাচার হয়ে আসছে। বিভাগের সেশনজট, অর্থ কেলেঙ্কারি ও যৌন হয়রানির সঙ্গে উনি জড়িত। এরকম শিক্ষককে আমরা বিভাগে চাই না। আমরা উপাচার্য বরাবর একটি দরখাস্ত দিয়েছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

আরেক শিক্ষার্থী ওমর ফারুক তুফান বলেন, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘ সময় ধরে আমাদের বিভাগে অনিয়ম করে আসছেন। উনি ইতিহাস বিভাগ থেকে আমাদের বিভাগে চেয়ারম্যান হয়ে এসেছিলেন। আমরা তাকে এই বিভাগে আর দেখতে চাই না। আমরা চেয়ারম্যান স্যারকে লিখিত অভিযোগ দিয়েছি কমিটি করার জন্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: