মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম
জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মকবুল তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

থানায় নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলায় সাদেকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। তাকে আজ বৃহস্পতিবার নেত্রকোনা বিচারিক আদালতে নেওয়া হবে।

এর আগে, খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ও জিয়ানগরের আলী হাসান চৌধুরী বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর থানায় মামলা দুটি করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: