শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

শিক্ষার্থীকে মারধর, মহানন্দা সেতুর টোলঘর ভাঙচুর

এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে প্রায় দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিল মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করে। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে টোলঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: