বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

পিরোজপুর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৮ অক্টোবর

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অরিয়েন্টেশনের মাধ্যমে আগামী ২৮ অক্টোবর প্রথম ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ছাড়া একই দিন আরও এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির তারিখ জানায় বিশ্ববিদ্যালয়টি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস (প্রথম ক্লাস) আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। বিভাগসমূহ এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে কাগজপত্র জমা দিতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: