মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু

শেরপুরে বন্যাকবলিত ৮৫০ জনকে উদ্ধার করল বিজিবি

শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পর্যন্ত বন্যাকবলিত ৮৫০ জনকে উদ্ধার এবং খাবার সরবরাহ করেছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের-৩৯ সদস্যরা।

শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় দুই দিন ধরে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে সীমান্তবর্তী জনসাধারণের ফসলী জমি ও তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বন্যাকবলিত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আজ বন্যাদুর্গত এলাকার ৮৫০ জনকে উদ্ধার করে বিজিবির বিওপির নিকটবর্তী উচুঁ নিরাপদ স্থানে আশ্রয় দেয়। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি) ও রাতে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।

আগামী দিনেও বিজিবি’র এ ধরনের মানবিক সহায়তা বিশেষ করে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: