মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনার খালুয়াজুরীতে জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাতুল সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিজেদের ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন রাতুল।

রাতুল উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জানালার সঙ্গে লেগে পুরো জানালা বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি খেয়াল না করে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাতুল। পরিবারের লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, বিষয়টি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: