মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম
কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই

বারহাট্টায় বজ্রপাতে নিহত ১

নেত্রকোনার বারহাট্টা ফিসারির মাছ পাহারা দেওয়ার সময় বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ডেমুরা গ্রামে এ ঘটনা ঘটে।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সেলিম সিদ্দিকী দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের ফিসারির মাছ পাহারা দিতে বাড়ি থেকে বের হন সেলিম সিদ্দিকী। ফিসারির কাছে গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ফিসারির পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি থামলে আশপাশের লোকজন ফিসারির পাড়ে সেলিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: