শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম
শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি এক ডজন লুকে দেখে নিন টালিউডের এই আবেদনময়ী ডিভাকে ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ ৩৫ টাকা কেজি দরে নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

পরকীয়া করছেন অভিষেক বচ্চন! কে সেই নারী?

বলিউডে খবর ভেসে বেড়াচ্ছে জুনিয়র বচ্চন অভিষেক নতুন প্রেমে পড়েছেন। গুঞ্জনের মধ্যে চিরচেনা হয়ে গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদ। এই গুঞ্জনটি এই থামে আবার অন্যদিকে ডানা মেলতে শরু করেছে।

শোনা যাচ্ছে, এ বিষয়টি নিয়ে বচ্চন পরিবারে নাকি অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ। তবে পূজা উৎসবে তাদের একসঙ্গে দেখা মিলেছে।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, সাবেক বিশ্ব সুন্দরী স্ত্রীকে ছেড়ে অন্য এক নারীকে মন দিয়েছে অভিনেতা। তিনিও একজন বলিউড অভিনেত্রী। বিষয়টি জেনে ফেলেন রাই সুন্দরী। এর পরই সাংসারিক টানাপোড়েন শুরু। তছনছ হয়ে যাচ্ছে তাদের সংসার। জানা যায়, ‘দসবী’ ছবির সহঅভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেই গোপনে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যে কথা জানতে পারার পর তুমুল অশান্তি শুরু হয় তারকা দম্পতির মাঝে। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।

অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বরিয়া আলাদা থাকছেন। এরপর আম্বানিদের পরিবারে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন কন্যা আরাধ্য আর ঐশ্বরিয়া আসেন আলাদা।

এরপর বচ্চনদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই থাকেন দুজনে। যদিও বিয়ের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অভিষেক এসে মেয়ে-বউকে সঙ্গ দিয়েছিলেন। এরই মাঝে ডিভোর্স নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছে। তবে বিষয়টির সত্যতা এখনও জানা যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: