শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে

ঢাকায় একসঙ্গে মঞ্চ মাতাবেন তাহসান ও আতিফ আসলাম

‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আর এতে একসঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের তাহসান রহমান খান ও পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম।

আগামী ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। সেখানে গান গাইবে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীরা। ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।

এছাড়াও বুধবার (১৬ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ আসলাম নিজেও। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’

এদিকে, ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এই কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকেট টুমরো ওয়েবসাইটে।

উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে আসেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: