বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

১১ দিনের ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্গাপূজাসহ বেশ কয়েকটি পূজা ও দিবসের সমন্বয়ে টানা ১১ দিনের ছুটির পর আজ (রোববার) খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (২০ অক্টোবর) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাতি শাখার ক্লাসও শুরু হয়েছে।

দীর্ঘদিন পর ক্লাসে এসে শিক্ষার্থীরা উৎফুল্ল বলে জানিয়েছেন শিক্ষকরা।

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিন বন্ধ ছিল স্কুল-কলেজ।
আরও পড়ুন
নবম-দশম শ্রেণিতে ফের বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগ চালুর নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন জানান, আজ সকালে তাদের প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনেকদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: