বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

চাল আমদানিতে শুল্ক কমলো

চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ ও রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে চালের ওপর বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মূলত, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে বাজারে সরবরাহ বৃদ্ধি করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম ন্যাশনাল ফার্নিচার ফেয়ার ২০২৪
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম কমবে ১৪ টাকা ৪০ পয়সা। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: