শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যক সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শহরের পুরাতন পুলিশ লাইনের সামনে থেকে সংগঠনটির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ।

এরপর বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে নিরাপদ সড়কে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার তৌহিদুল আরিফ।

সভায় উপস্থিত ছিলেন- বিআরটিএ’র সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুল, মাসুদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে পথচারী যানবাহনের চালকসহ সড়ক ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। সড়কে চলাচলের সময় সকলকে আইন মেনে সতর্কভাবে যাতায়াত করতে হবে। সেই সাথে লাইসেন্স ছাড়া চালক ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন বক্তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: