শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে

আমি আ. লীগের কেউ হলে গ্রেপ্তার করুন: ইলিয়াস কাঞ্চন

রোড এক্সিডেন্টে প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর থেকেই নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের বিভিন্ন অরাজকতা নিয়ে বরাবরই প্রতিবাদ করছেন। নামছেন আন্দোলনেও। এ কারণে সরকারদলীয় লোকদের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি।

রাজনীতির মাঠে যুক্ত না থাকলেও ইদানিংকালে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন ইলিয়াস কাঞ্চন। গত ২২ অক্টোবর বিষয়গুলো নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, একদল মানুষ বলছে আমি নাকি আওয়ামী লীগের লোক। এটা সমন্বয়কদের কাছে তারা বলেছে। এমনটাও বলেছে, আমি নাকি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। তারা বলে- আমি আওয়ামী লীগের লোক, এই দলের লোক, ওমুক পার্টির লোক। দেশবাসী জানে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হইনি।

জনপ্রিয় রোমান্টিক অভিনেত্রী ইমানুয়েল মারা গেছেন
বাজে কৌশলে ফিল্মের প্রচারণা / মিথ্যা আতঙ্ক ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে সাদিয়া আয়মান

অভিনেতা বলেন, এবার যেভাবে তারা আমাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই আমি আওয়ামী লীগের কেউ হয়ে থাকলে আমাকে গ্রেপ্তার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবুও অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।

তিনি আরও বলেন, সরকারকে নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে, সেটা ভয়াবহ। আমরা যারা অনেক রিস্ক নিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয়, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তারা যদি আবার ফেরত আসে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের কী পরিণতি হবে, এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না। এগুলো সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই লাইভে এসে কথাগুলো বলছি আমি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: