শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নড়াইল কালেক্টরেট স্কুল এবং নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখের ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল কালেক্টরেট স্কুলে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে আগামী ২০ নভেম্বর ১৮ কর্ম দিবসে জেলার ৮শ’ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১০-১৪ বছর বয়সী ছাত্রী-কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এ টিকা এ ক্যাম্পেইন আওতায় ৩৭ হাজার ৩শ’ ৯১ জনকে এ টিকা দেওয়া হবে।