শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
নড়াইলের লোহাগড়ায় বাস চাপায় হারেজ মোল্যা (৮২) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-ভাটিয়াপাড়া মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি গিলাতলা গ্রামে।পুলিশ ও স্থানীয়রা জানায়, হারেজ মোল্যা সকাল সাড়ে ৯টার দিকে নিজবাড়ি থেকে এড়েন্দা বাজারে যাওয়ার পথে বসুপটি এলাকায় পৌঁছালে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় হস্থান্তর করা হয়েছে। লোহাগড়া থানা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।