বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে ইউল্যাবের শিক্ষার্থীদের প্রতিবাদ

ফিলিস্তিনে চলমান মানবিক সঙ্কট ও গণহত্যার বিরুদ্ধে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও র‍্যালির আয়োজন করেছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা ফিলিস্তিনের মানুষের ওপর চলমান নির্যাতন ও মানবাধিকারের লঙ্ঘন সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনে প্রতিদিন সাধারণ মানুষ এবং শিশুদের হত্যার ঘটনা ঘটছে। সেখানে বসবাসরত মানুষজন ক্ষুধার্ত অবস্থায় বেঁচে আছেন। তাদের মাথার ওপর ছাউনি নেই, তারা সবসময় মৃত্যুর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়ে বলেন, কষ্টের বিষয় হলো এ পরিস্থিতিতে কোনো মুসলিম রাষ্ট্র কার্যত তাদের সাহায্যে এগিয়ে আসছে না। পশ্চিমা দেশগুলো যারা মানবাধিকারের কথা বলে, ফিলিস্তিনের জন্য তাদের সমর্থন প্রকাশ করছে না। বরং তারা অস্ত্র ও অর্থের মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে সাহায্য করছে, যা মানবতার জন্য খুবই দুঃখজনক।

ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয় প্রতিবাদ সভায়। এছাড়াও, ইসরায়েলের প্রতি তাদের তীব্র নিন্দা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করা হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ইউল্যাবের ছাত্র-শিক্ষকদের আয়োজিত এই প্রতিবাদ সভা ছিল মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। র‍্যালির মাধ্যমে তারা বিশ্ববিবেকের কাছে তাদের দাবি তুলে ধরেন। ফিলিস্তিনে গণহত্যাসহ সকল মানবতাবিরোধী কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করা হোক, এই আহ্বান জানানো হয় প্রতিবাদ সভায়।

উল্লেখ্য, গত এক বছরে ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের অসংখ্য নিরপরাধ মানুষ। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে হাসপাতাল। বোমার তাণ্ডবে ধ্বংস করা হয়েছে হাসপাতালের ভবন। ফলশ্রুতিতে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা। আর লাশের মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন সংখ্যা। মৃতের তালিকায় রয়েছে অন্তত ৫ হাজার শিশু এবং ৮ হাজার সাধারণ নাগরিক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: