বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঢাবিতে মঞ্চস্থ হবে প্রাচ্যনাট স্কুলের পথনাটক ‘বেহায়া’

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরীতে সুদীর্ঘ ২০ বছর ধরে কাজ করে চলেছে স্কুলটি। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষনার্থী থিয়েটারের সকল আনুসাঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। এই স্কুলের ৪৬টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছে। চলছে ৪৭তম ব্যাচের কোর্স।

এই কোর্সে জড়িয়ে থাকা শিক্ষার্থীরা নিয়ে আসছে নতুন পথনাটক প্রযোজনা। এর নাম রাখা হয়েছে ‘বেহায়া’।

শনিবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেল ৪টা ১৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। এর নির্দেশনা দিয়েছেন আবু ইমরান।

নাটকের গল্প সম্পর্কে বিস্তারিত না গেলেও প্রযোজনাটির পোস্টার থেকে আঁচ পাওয়া গেল এতে বলা হবে কোনো এক শাসক ও তার শাসনামলের কাহিনি। বলা চলে কোনো বেহায়া শাসক ও তার বেহায়াপনার শাসনের গল্পই উঠে আসবে ‘বেহায়া’ প্রযোজনায়।

এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে প্রাচ্যনাট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: