মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের

বৈষম‍্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগরের কবর জিয়ারত করেছেন নতুন বিভাগীয় কমিশনার মো. মোকতার আহমেদ। এ সময় তিনি শহীদ পরিবারসহ আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় নগরীর আকুয়া কবরস্থানে জিয়ারত শেষে নতুন কমিশনার এই প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি শহীদ সাগরের বাবা আসাদুজ্জামানের সঙ্গে সৌজন‍্য সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় সমবেদনা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমরা আজকে যে পজিশনে এসেছি, ওদের জন‍্যই এসেছি। তাদের সহযোগিতার জন‍্য সরকারিভাবে যা দরকার, আমরা তাই করবো। আমি ময়মনসিংহ মেডিকেলে আহতের চিকিৎসার খোঁজ খবর নিয়েছে। তাদের অনেকের চিকিৎসা এখানে সম্ভব না। তাদের ঢাকায় পাঠানোর জন‍্য আমরা ব‍্যবস্থা গ্রহণ করবো।

এ সময় শহীদ সাগর হ‍ত‍্যা মামলা প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, আমি সদ‍্য যোগদান করেছি। মামলা বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম‍্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান বিভাগীয় কমিশনার। এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স, ব‍িভাগীয় কমিশনারের একান্ত সচিব ইবনে মিজান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান আশিক, গোকূল সূত্রধর মানিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: