মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম ‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

ডুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ১৭ নভেম্বর রোববার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

পরদিন ১৮ নভেম্বর সোমবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) ডুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিবিষয়ক যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: