শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

যুবকের রহস্যজনক মৃত্যু, পলাতক প্রেমিকার বাড়ির লোকজন

ময়মনসিংহ নগরীর একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৫ তলার ছাঁদ থেকে পড়ে ফয়সাল খান শুভ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হন। আহত ফয়সালকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। সে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডের ৫৫/৬ বোন জামাইয়ের বাসায় থেকে চাকরীর জন্য চেষ্টা করছিল।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১০ নভেম্বর রাত ৯ টার দিকে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডের ৫৫/৬ বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় ফয়সাল।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
নিহত ফয়সালের স্বজনরা জানায়, ফয়সাল খান শুভর সঙ্গে একই গ্রামের সুলতান উদ্দিনের মেয়ে সাদিয়া তাহসিনের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৪ বছর চলে দু’জনের প্রেম। সম্প্রতি সাদিয়া তাহসিনের ঢাকার অর্থ মন্ত্রণালয়ের এসএএস সুপারিনটেনডেন্ট হিসেবে অডিটর পদে চাকরি হয়। সেখান থেকে সাদিয়া তাহসিন এক ট্রেনিং গিয়ে তার ব্যাচ-মেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং ফয়সাল খান শুভ’র সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

এদিকে, সাদিয়া তাহসিনের সাথে তার ব্যাচ-মেটের বিয়ে ঠিক হয়। সেই বিয়ে আজ শুক্রবার (১৫ নভেম্বর) হওয়ার কথা ছিল। বিষয়টি ফয়সাল জানতে পেরে সাদিয়া তাহসিনের প্রেমিকের সঙ্গে মোবাইল যোগাযোগ করে তাদের চার বছরের সম্পর্কের কথা জানায় ও কিছু ছবি-ভিডিও তার কাছে পাঠায় ফয়সাল। এমতাবস্থায় সাদিয়া তাহসিনের বাবা সুলতান আহমেদ গত ১ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ফয়সাল খান শুভসহ ৪ জনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার পর গত ১০ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে ডিবি পুলিশ নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডের ৫৫/৬ বোন জামাইয়ের বাসায় অভিযানে যায়। অভিযানের সময় ডিবি পুলিশের সঙ্গে সাদিয়া তাহসিনের বাবা সুলতান আহমেদ খান ও তার দুই ছেলে আসিফ রহমান খান অপু ও আহনাফ আব্দুল্লাহ খান অনির্বান সঙ্গে ছিলেন। ডিবি পুলিশ বাসায় ডুকতে চাইলে নিহত ফয়সালের বোন জামাই মোহসিন কেচি গেইট খুলে দিলে পুলিশ বাসার দ্বিতীয় তলায় অভিযান চালায়।

ফয়সালকে বাসার দ্বিতীয় তলায় খুঁজে না পেয়ে সাদিয়া তাহসিনের বাবা সুলতান আহমেদ খান ও তার দুই ছেলে আসিফ রহমান খান অপু ও আহনাফ আব্দুল্লাহ খান অনির্বান বাসার ছাদে উঠে ফয়সাল খানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে ডিবি পুলিশের সঙ্গে বের হয়ে যায়। পরবর্তীতে প্রায় ১৫ মিনিট পর প্রতিবেশি রিপন ডাক চিৎকার করে বলতে থাকে, কে যেন মাটিতে পড়ে আছে।

এমন চিৎকার শুনে বোন জামাই মোহসিন ও সুমি নিচে গিয়ে ফয়সালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে ফয়সাল মারা যায়।

সাদিয়া তাহসিনের পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে বাসায় গিয়েছি। আমরা বাসায় গেলে ফয়সালের বোন জামাই কেঁচি গেইট খুলে দিলে ভিতরে প্রবেশ করি। ফয়সালকে না পেয়ে আমরা বের হয়ে চলে এসেছি। আপনার কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখতে পারেন, বের হওয়ার সময় পুলিশের কোনো তাড়াহুড়ো ছিল না। ফয়সাল ছাদ থেকে পড়েছে নাকি অন্য কিছু বিষয়টি আমার জানা নেই। এটি একটি দুর্ঘটনা বলেও দাবি করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ফয়সালের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত হয়েছে। এই ঘটনায় মেয়ের পরিবারের কয়েকজনের নামে মামলা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা কি জানা যাবে। এর আগে কিছু বলা যাবে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: