বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি

পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতিবছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। এবার সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার। পাঠ্য বইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে উঠে, তাই এখানে ভুল থাকা কাম্য নয়। ছাপানো বই হাতে পেলে বুঝা যাবে কতটা নির্ভুল হলো।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

স্কুলের মাঠ দখলকে কেন্দ্র করে বিধান রঞ্জন রায় বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিম ওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোন উপায় নেই। তাই স্কুলের মাঠে সব

সময় খেলাধুলা থাকত হবে না হয় দখলদারিত্ব মনোভাব গড়ে উঠবে শিক্ষার্থীদের মধ্যে। ভর্তি প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে। এসময় জেলা প্রশাসন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: