রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

স্মার্ট দুনিয়ায় স্মার্ট সব গ্যাজেট আমাদের কাজ সহজ করে তুলছে। যোগাযোগ করা থেকে শুরু করে সিনেমা দেখা বাড়ির বিদ্যুৎ, পানির বিল শোধ করা সবই করা যাচ্ছে হাতের স্মার্টফোন থেকে। এছাড়া আমাদের অফিসের কাজ, পড়ালেখা বা দৈনন্দিন কাজ সহজ ও গুছিয়ে করার জন্য এসব গ্যাজেট খুবই উপকারী।

নিজেদের জন্য অনেক ধরনের গ্যাজেট আমরা প্রতিনিয়ত কিনে থাকি। আজ পুরুষের জন্য একটি বিশেষ দিন, ‘বিশ্ব পুরুষ দিবস’। আপনার প্রিয় পুরুষের জন্য উপহার কিন্তেই পারন। সেই তালিকায় রাখুন স্মার্ট গ্যাজেট। যা বর্তমানে খুবই কাজের।

বাবা, স্বামী, কিংবা প্রেমিকের জন্য যেসব গ্যাজেট কেনা যেতে পারে তার একটি ধারণা আপনাকে দিতে পারি। চলুন জেনে নেওয়া যাক-

সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ আপনার মায়ের শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে।

স্মার্টওয়াচ যেমন সময় দেখার প্রয়োজনীয়তা পূরণ করবে তেমনি স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবে।স্মার্টফোনপ্রিয় মানুষটির জন্য সবচেয়ে সেরা উপহার হতে পারে স্মার্টফোন। আজকাল শুধু অডিও কথা বলা নয়, ভিডিও কলেও কথা বলা যায় স্মার্টফোনেম। তাই আপনি যত দূরেই থাকুন না কেন সবসময় প্রিয় মানুষটির সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়াও স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে।

এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে।স্লিপ ট্র্যাকারস্বাস্থ্য ঠিক রাখার জন্য এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে আপনার প্রিয় মানুষটির স্বাস্থ্যের সবকিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি।ফুড মাস্যাজারএখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন অফিসের কাজের পর পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। এ ধরনের ফুট

ম্যাসাজার উপহার দিতে পারেন। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুড মাস্যাজার পাবেন বাজারে।স্মার্ট স্পিকারঅবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে অনেক স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।

এলইডি পিলো

বালিশের মতো আরামদায়ক আর কী হতে পারে! কিন্তু বালিশ কি কাউকে উপহার দেওয়া যায়? আধুনিক উপহারের তালিকায় কিন্তু নাম তুলে ফেলেছে এই বালিশ। আসলে এ তো, যেমন তেমন বালিশ নয়। প্রিয়জনের নাম, বিশেষ কোনো বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে সেই বালিশে। সবচেয়ে বড় বিষয় সেই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুন রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘর জুড়ে।

ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজারজীবন যত স্মার্ট হচ্ছে মানসিক শান্তি, স্থিতি ততই বিপর্যস্ত হচ্ছে। তাই আলাদা করে শান্তি খোঁজার প্রয়োজন হচ্ছে মানুষের। আর এই কাজে খুব ভালভাবে সাহায্য করতে পারে এসেনশিয়ল অয়েল ডিফিউজার। বৈদ্যুতীন ডিফিউজারগুলো ব্যবহার করা সহজ, এতে মন ভালো থাকে। তাই প্রিয়জনকে তাদের পরিবেশের সঙ্গে মানানসই ইলেকট্রিক এসেনশিয়ল অয়েল ডিফিউজার সেট দেওয়া যেতে পারে উপহার হিসেবে।সূত্র: মেক অব ইউজ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: