শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম
কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

সুখবর দিলেন কঙ্গনা রানাওয়াত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়ান তিনি। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘এমার্জেন্সি’ -এর জন্য তথ্য বিকৃতির অভিযোগ, প্রাণনাশের হুমকিসহ একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এসব বির্তকের মাঝে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সিনেমা প্রেমীদের সুখবর দিলেন তিনি।

‘এমার্জেন্সি’ সিনেমা নিয়ে প্রবল আপত্তি ছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র। ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শিরোমণি অকালি দলের পক্ষ থেকেও আপত্তি ওঠে। সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ছবি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

কঙ্গনার ‘এমার্জেন্সি’ ছবি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এই সম্প্রদায় সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। এই অভিযোগে চণ্ডীগড়ের জেলা আদালতে মামলা নথিভুক্ত করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী রবিন্দর সিং বাসসি।

তার জেরে অভিনেত্রী তথা সাংসদকে নোটিশও পাঠানো হয়েছিল। আগস্ট মাসে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তারকা সাংসদ। তবে এবারে সেন্সরের ছাড়পত্র নিয়েই এমার্জেন্সি মুক্তি পাচ্ছে। আগামী বছরের শুরুতে ১৭ জানুয়ারি থেকে সিনেমা হলে দেখা যাবে ‘এমার্জেন্সি’।

সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি কঙ্গনার ‘এমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথমে ২০২৩ সালের অক্টোবর বা নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল।

তা পিছিয়ে রিলিজ ডেট হিসেবে চলতি বছরের ১৪ জুন তারিখটি নিশ্চিত করা হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচনের কারণে আবারও ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: