মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম ‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের

আট দফা দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে ৮ দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা।

  • ২৪ ঘণ্টার মধ্যে কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে;

পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে;

  • নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে;
  • মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে;
  • নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে;
  • সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে;
  • অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং
  • ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনাকবলিত হন। নিহত আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি শেরপুর জেলায়।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, সন্ধ্যার দিকে কলাভবনের সামনের রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাচি। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: