শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার

কালিগঞ্জে জমির বিরোধে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে মারপিটের অভিযোগ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: কালিগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মোড়ল (৭০) ও তার স্ত্রী হামিদা খাতুনকে (৬২) বেদম মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ নভেম্বর) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুরে গ্রামে। এ ঘটনায় ৬জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধার ছেলে কবিরুল ইসলাম মোড়ল।

লিখিত অভিযোগে কবিরুল ইসলাম (৩৬) জানান, প্রতিবেশী মরহুম গফুর মোড়লের ছেলে ফারুক (৪৮) ও মনিরুল (৪২) এর সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছে যা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি ধামকির একপর্যায়ে বুধবার (২০ নভেম্বর) বেলা দেড়টার দিকে ফারুক ও মনিরুলের নেতৃত্বে তাদের সহযোগীরা ধারালো দা, শাবল, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বসতঘরের পিছনের সম্পত্তিতে থাকা গাছ-গাছালি কাটতে থাকে। আমার মা হামিদা

খাতুন (৬২) প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারপিট ও শসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় আমার বৃদ্ধ পিতা আমার মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করা হয়। সন্ত্রাসী কায়দায় তারা সম্পত্তিতে থাকা গাছ-গাছালি কেটে আনুমানিক ৭০হাজার টাকার ক্ষতিসাধন করেছে। প্রতিবেশীদের সহায়তায় আহত অবস্থায় মা ও পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: